বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

বশেমুরবিপ্রবিতে নিয়োগ দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

বিশ্ববিদ্যালয়ের মাস্টাররোলের কর্মচারী নিয়োগ দেয়ার কথা বলে বিভিন্ন জনের থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত একটি সিন্ডিকেট। গত কয়েকদিন ধরে একাধিক কল রেকর্ড ও চাকরি দেয়ার জন্য আর্থিক লেনদেনের ক্ষুদে বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 'বশেমুরবিপ্রবি প্রেসক্লাব' নামক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনের ফেসবুক পেইজে ছড়িয়ে পড়া এসব কল রেকর্ডে এক ব্যক্তি ও তার স্ত্রীর সাথে বিশ্ববিদ্যালয়ের বরখাস্ত হওয়া কর্মচারী আকাশ শিকদারসহ একাধিক কর্মচারীর টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা যায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আকাশ শিকদারকে চাকরির জন্য চার লক্ষ টাকা দেয়ার বিনিময়ে একটি চার লক্ষ টাকার ব্যাংক চেক দেয়ার ছবি ও অসংখ্য ক্ষুদে বার্তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। 

জানা গেছে, জনৈক এক ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টাররোলে চাকরি দেয়ার কথা বলে চার লক্ষ টাকা নেন আকাশ শিকদার। তার সাথে জড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত একাধিক ব্যক্তি। শুধু এক ব্যক্তির থেকেই ৪ লক্ষ টাকা নেয়নি চক্রটি। তাদের কথোপকথনের রেকর্ড থেকে দেখা যায় এমন ৪-৫ জনের চাকরির জন্য কাজ করছেন তারা।

এদিকে এ ঘটনা স্বীকার করে আকাশ শিকদার টাকা নিয়েছে জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, "টাকাটা আমি নেই নি। নিয়েছে আকাশ। আমার ভুল হয়ে গেছে। আমি আর দ্বিতীয়বার এসবে জড়াব না। আমাকে এর মধ্যে জড়িয়ে ফেলেছে ওরা।"

এ সময় তিনি প্রতিবেদককে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। 

এ ঘটনার মূল অভিযুক্ত আকাশ শিকদারের একাধিক মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন বন্ধ করে দেন। নিয়োগ দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া এই আকাশ শিকদার ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি ৬৩ পিস ইয়াবাসহ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার হন। এরপর তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে কর্মচারী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বেশকিছুদিন ধরে তাকে বিশ্ববিদ্যালয়ে দেখা যায়। 

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ভেতরে মাদক ব্যবসার মতো অভিযোগ থাকা কিংবা মাদকসহ গ্রেফতার হওয়ার পরেও তেমন কিছু না হওয়ায় নিয়োগের নামে টাকা আত্মসাৎ করার সাহস দেখিয়েছে এই কর্মচারী। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তীব্র সমালোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সরব রেখেছে সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে বশেমুরবিপ্রবি প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, কল রেকর্ড শুনে আমি হতভম্ব। বিশ্ববিদ্যালয় পড়াশোনার জায়গা। এটা বাণিজ্যের জায়গা না। দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা উপাচার্য স্যারের সাথে কথা বলবো।

এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। দ্রুতই তদন্ত কমিটি গঠন করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিটিংয়ে থাকায় বশেমুরবিপ্রবি উপাচার্য ড. একিউএম মাহবুবের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। তবে উপাচার্যের দপ্তর থেকে জানানো হয়েছে ফাঁস হওয়া কল রেকর্ড সম্পর্কে উপাচার্য অবগত হয়ে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার বিষয়ে তিনি কথা বলেছেন।

Tag
আরও খবর