চিলমারীতে "মাদকদ্রব্য বিশেষ অভিযানে আটক" ১জন সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ সকাল ৯টার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী পিরোজপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে জেলা পরিষদ প্রশাসক ও ট্যাক্সেস বার সভাপতিকে সংবর্ধনা বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা ডিসি সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মিরসরাইয়ে আলোকিত মিরসরাই মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন শহিদুল ইসলাম (রানা) মিরসরাই উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বইমেলায় আসছে বশেমুরবিপ্রবি শিক্ষার্থী জুবায়েদের চতুর্থ কাব্যগ্রন্থ ‘সাইক্লোনের শহরে সন্ধি’


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী জুবায়েদ মোস্তফার চতুর্থ কাব্যগ্রন্থ আসছে এবারের একুশে বইমেলায়।  জুবায়েদ মোস্তফা লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। 


এবারের বইমেলায় প্রকাশিতব্য কাব্যগ্রন্থের নাম ‘সাইক্লোনের শহরে সন্ধি’। এতে গদ্যছন্দ এবং স্বরবৃত্ত ছন্দে রচিত জীবন থেকে নেওয়া জীবনমুখী বাস্তবধর্মী কবিতা ফুটিয়ে তোলা হয়েছে। এর আগে তার তিনটি কাব্যগ্রন্থ -অগ্নিশিখা, জুবায়েদের আলো আঁধারের সন্ধিক্ষণ ও রঙিন ফুলের স্বপ্ন প্রকাশিত হয়। 


বহু প্রতিভার অধিকারী এই শিক্ষার্থী বাংলার প্রকৃতি ও ভোরের পাখি কবিতার জন্য কলকাতা মহানগরী সাহিত্য পুরস্কার, ‘তোমার সীমানায়’ কবিতার জন্য সময়ের সুর সাহিত্য পুরস্কার- ২০২২ লাভ করেন। এছাড়া জাতীয় পত্রিকায় লেখালেখির নৈপুণ্যে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বশেমুরবিপ্রবি শাখার ২০২১-২২ শিক্ষাবর্ষের বর্ষসেরা লেখক নির্বাচিত হন। 




নতুন কাব্যগ্রন্থ প্রকাশের বিষয়ে তরুণ লেখক জুবায়েদ মোস্তফা বলেন, মানুষের জীবনচিত্র, প্রকৃতি এবং বাস্তবতার সংমিশ্রণে বইটি সাজানোর চেষ্টা করছি। জীবন ধর্মী কবিতাগুলো পড়তে গিয়ে একজন পাঠক নিজেকে খুঁজে পাবে কবিতায়।বিগত বইগুলো যেমন পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে এই বইটি নিয়েও বেশ আশাবাদী। পাঠকের কাছে সমাদৃত হলেই লেখার সার্থকতা খুঁজে পাব।


আরও খবর