পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

সুইডেনে পবিত্র আল-কোরআন অবমাননার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইউরোপের দেশ সুইডেনে পবিত্র আল-কোরআন পুড়িয়ে অবমাননার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। জানা যায় 

সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে প্রকাশ্যে পবিত্র আল-কোরআন পোড়ানোর এ ঘটনা ঘটিয়েছেন কট্টর ডানপন্থি নেতা পালুদান। এছাড়াও, প্রতি রমজানে সুইডেনের বিভিন্ন শহরে আল-কোরআন পোড়ানোর ঘোষণা দেন তিনি।


শুক্রবার (২৭ জানুয়ারি ) বাদ জুম্মা বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে তারা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীরা 'বয়কট সুইডেন' বলে স্লোগান দেন।


 বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, আমরা মুসলিমরা এখনো মরে যাই নি, কুরআন আল্লাহর প্রেরিত আমানত। এটির রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও তার। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করে যাব।


সুইডেন বয়কট করা ছাড়াও মানববন্ধনে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আহবান জানান বক্তারা।


এছাড়াও, পাঠ্য বইয়ে ডারউইনের 'বানর থেকে মানুষের উৎপত্তি' তত্বটি বাদ দেওয়ারও আহ্বান জানান উপস্থিত মুসল্লিরা।

আরও খবর