চিলমারীতে "মাদকদ্রব্য বিশেষ অভিযানে আটক" ১জন সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ সকাল ৯টার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী পিরোজপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে জেলা পরিষদ প্রশাসক ও ট্যাক্সেস বার সভাপতিকে সংবর্ধনা বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা ডিসি সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মিরসরাইয়ে আলোকিত মিরসরাই মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন শহিদুল ইসলাম (রানা) মিরসরাই উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সহকারী জজ হলেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী;আইন বিভাগের প্রথম সাফল্য

১৫তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মেধাতালিকায় ৭১তম হয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী আনিছ মুন্সী।


মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে ৭১তম স্থান অধিকারী আনিছ মুন্সী বশেমুরবিপ্রবি আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। 


বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের সই করা চূড়ান্ত ফলাফলে জানা যায়, মোট ১০৩ জনের রোল নম্বর উল্লেখ করে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীতদের ফল প্রকাশ করা হয়।


মেধাতালিকায় থাকা ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও তিনজন মিলিয়ে মোট ১০৩ জনকে মনোনীত করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ও চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. রাজিউর রহমান বলেন, আইন বিভাগের ১ম ব্যাচের অত্যন্ত মেধাবী  শিক্ষার্থী আনিছ মুন্সী ১৫তম বিজেএস পরীক্ষায় সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হওয়ায়  আইন বিভাগ পক্ষান্তরে বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছে। আমরা তার এই সফলতায় অত্যন্ত আনন্দিত। এই ফলাফলের দ্বারা বাংলাদেশের বিচারাঙ্গনে আমাদের যাত্রা শুরু হলো এবং ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা আরো সফলতার স্বাক্ষর রাখবে বলে আমাদের বিশ্বাস।

আরও খবর