সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ সকাল ৯টার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী পিরোজপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে জেলা পরিষদ প্রশাসক ও ট্যাক্সেস বার সভাপতিকে সংবর্ধনা বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা ডিসি সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মিরসরাইয়ে আলোকিত মিরসরাই মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন শহিদুল ইসলাম (রানা) মিরসরাই উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি চলমান; সমিতি থেকে অব্যাহতি চেয়ে একাধিক আবেদন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সর্বশেষ সাধারণ সভায় 'অভিন্ন নীতিমালা ' ও হাইটেক পার্ক নিয়ে শিক্ষকদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

এদিকে চলমান বিষয়ে শিক্ষক সমিতি থেকে তিনজন শিক্ষক নেতা অব্যাহতি চেয়ে আবেদন করেন। অব্যাহতি চেয়ে আবেদন পত্রে তারা পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন, "কিছু ক্ষেত্রে ভালো কাজ করলেও অনেক ক্ষেত্রে শিক্ষক সমিতি অর্থবহ ভূমিকা পালন করতে না পারার জন্য অব্যাহতি চেয়ে তাদের এই আবেদন"।

অব্যাহতি চেয়ে আবেদন করা তিনজন হলেন, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা,পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহিদ হাসান এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা। ৩ জনই শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য। তবে সভায় তিন জনের কারো পদত্যাগ পত্র গৃহীত হয়নি জানা যায়। 

এ বিষয়ে অব্যাহতি চেয়ে আবেদন করা আবুল বাশার রিপন খলিফা বলেন, আমরা অব্যাহতি চেয়ে আবেদন করেছিলাম। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে তা গ্রহণ করা হয় নি। 

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ বলেন,আমরা এখনো কাজ করছি। সময় শেষ হয়ে যায় নি।সুতরাং, এখনই ব্যর্থ বলার সুযোগ নেই।

শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, আমি প্রক্টরের আগে শিক্ষক সমিতির সভাপতি, তার আগে একজন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রয়োজনে আমি থাকবো,কথা বলবো। শিক্ষক সমিতিও ন্যায্য দাবিতে অটল থাকবে। 


উল্লেখ্য, রিজেন্ট বোর্ডে ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালা অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে আইসিটি পার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করার প্রতিবাদে গত বুধবার (৯ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বানে কর্মবিরতি পালন করছে শিক্ষকরা ।ফলে বন্ধ রয়েছে বিশ্বদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক (শিক্ষকদের প্রশাসনিক কার্যক্রম) কার্যক্রম। বৃহস্পতিবার (১০ নভেম্বর) শিক্ষক নেতৃবৃন্দ- উপাচার্য জরুরি আলোচনা সভার আয়োজন করা হলেও উপাচার্যের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এখনো চলমান রয়েছে।

আরও খবর