বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

প্রায় 20 টি বিশ্ববিদ্যালয় কে পেছনে ফেলে ২য় স্থান অর্জন বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর

সাবিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বায়োটেকনোলজি অলিম্পিয়াডে প্রায় 20 টি বিশ্ববিদ্যালয় কে পেছনে ফেলে ২য় স্থান অধিকার করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী  ফজলুল করিম চৌধুরী সাবিত। 


'' জীবন ধারায় নতুন বেগ, সমৃদ্ধির জন্য বায়োটেক’' এই স্লোগানকে ধারণ করে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয় ‘বায়োজিন কসমেসিউটিক্যালস ১ম জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াড ২০২২’। এতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০০০ এর অধিক শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ।

 

শুক্রবার  সকাল ৯ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম। বেলা ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে পপুলার টক সেশনে বক্তব্য দেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসিনা খান।

দিনে সকাল ৯ টায় উদ্বোধনের পর  ১০-১১ টা পর্যন্ত অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব ও ১১:৩০-১২:৩০ পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। দুপুরের নামাজ ও খাবারের বিরতির পর পপুলার টক, ক্যারিয়ার টক, সায়েন্স টক সেশন ও বায়োটেকনোলজির উপর শিক্ষক ও বিজ্ঞানীদের বক্তব্য অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিকাল ৪টায় একই ভেন্যুতে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।


বিজয়ী সাবিত বলেন " আমার বিশ্ববিদ্যালয় এবং আমার বিজ্ঞান ক্লাব  আমার আবেগের জায়গা। আমি প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সামনে সুযোগ পেলে আরও কাজে লাগাব।"


উল্লেখ্য, আয়োজক ‘বায়োটেক ক্লাব’ জীবপ্রযুক্তির বিষয়ে আগ্রহ বৃদ্ধি করতে  বায়োটেকনোলজি অলিম্পিয়াড, ক্লাবের নিজস্ব প্রকাশনা ‘হেলিক্স’, গবেষণা কার্যক্রম এবং বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

Tag
আরও খবর