পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ব্রেইন ক্যান্সারে না ফেরার দেশে বশেমুরবিপ্রবি শিক্ষক

বশেমুরবিপ্রবি শিক্ষক, মৃত্যু

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক এফ এম রাহাত হাসান রবি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার (১ নভেম্বর) আনুমানিক রাত ২টায় খুলনার তেরখাদায় নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন বলে জানা গেছে। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এ সময় তিনি বাড়িতে অবস্থান করতেন।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটাতে সিএসই বিভাগের শিক্ষক রাহাত হাসানের লাশ ক্যাম্পাসে নিয়ে আসা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী ও সহস্রাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময়ে তার সহকর্মীরা নানা স্মৃতিচারণ করেন।

এ সময়ে উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, মৃত্যু মানুষের অবধারিত। তবে কিছু কিছু মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। এমনি এক বিদায় সবার মনে দাগ কেটে গেছে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। 


মৃত্যুকালে তিনি এক সন্তানসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।

Tag
আরও খবর