পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের মাইলফলক অর্জন ; পেলো সরকারি অনুমোদন

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অনুমোদন পেলো গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব৷


বিজ্ঞান ক্লাবটি যাত্রা শুরু করে ২০১৯ সালে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বর্তমানে বশেমুরবিপ্রবি ক্যাম্পাসের একটা নির্ভরযোগ্য বিজ্ঞান ভিত্তিক সংগঠনে পরিণত হয়েছে বিজ্ঞান ক্লাব। বিশ্ববিদ্যালয় এলাকাসহ পুরো গোপালগঞ্জ জেলায় বিজ্ঞান প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে ক্লাবটি। একটি বিজ্ঞান ভিত্তিক ক্লাব সরকারি ভাবে অনুমোদনের জন্য যত শর্ত রয়েছে গতবছরে সেটি পূরণ করেছে সংগঠনটি।


সব শর্তপূরণ করার শর্তে আবেদন যাচাই বাছাই শেষে মৌখিক ভাবে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কতৃপক্ষ আগেই জানায় ক্লাব কতৃপক্ষ কে এবং তারই সাথে জাদুঘর ভ্রমনের নিমন্ত্রণ জানায়৷ অফিশিয়ালি আজ ৪ ফেব্রুয়ারী ২০২৪ বিজ্ঞান ক্লাব সভাপতি সাদমান কাওসার এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ সহসভাপতি সাদিয়া ইসলাম বাবলি, সুমাইয়া খাতুন ও সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলামের একটি টিম বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে অনুমোদন পত্রটি গ্রহন করেন। জাদুঘর কতৃপক্ষের পক্ষ থেকে অনুমোদন পত্রটি হস্তান্তর করেন এ জে এম সালাউদ্দিন নাগরী ( উপপরিচালক) এবং সৈকত সরকার ( উপপ্রধান ডিসপ্লে কর্মকর্তা)।

এ বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব এর সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বলেন,আলহামদুলিল্লাহ। বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব পরিবারের জন্য খুবই আনন্দের বিষয়। আমরা অনেকদিন ধরে অনুমোদন পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আজকে অবশেষে সার্টিফিকেট হাতে পেলাম।


সভাপতি সাদমান বিন কাওসার বলেন, আমি ধন্যবান জানাচ্ছি বিগত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারন সম্পাদক নাহিদুল ইসলাম কে সঠিক সময়ে আবেদন করে সকল তথ্য নির্ভুলভাবে পাঠানোর জন্য।বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ জেলায় বিজ্ঞানের প্রসার ও প্রচারের জন্য কাজ করতে এখন আরো অনেক সহজ হবে। সকলের সহযোগিতা কামনা করছি।

আরও খবর