শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে ফায়েক - সাদ্দাম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২৪ এ সভাপতি পদে নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য পরিষদ থেকে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফায়েকুজ্জামান মিয়া ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের প্রার্থী ইনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডায়েজেস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ রাশেদুজ্জামান (পবিত্র) পেয়েছেন ৮৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্যের প্রার্থী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা পেয়েছেন ৯৭ ভোট।

বুধবার(৩১ জানুয়ারি) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত ১০ টায় প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ গোলাম ফেরদৌস ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মোঃ শরাফত আলী( বিজিই বিভাগ),সহ-সভাপতি সহকারী অধ্যাপক মাহবুব আলম( ইংরেজি বিভাগ) ,যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক গাজী মোহাম্মদ মাহবুব( অর্থনীতি বিভাগ), ও সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিব( ইইই বিভাগ), প্রচার সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ শাহাবুদ্দিন শিহাব( বিজিই) দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল-জোবায়ের( বিজিই)

এছাড়াও ৮ টি সদস্য পদে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. রেহেনা পারভীন ( মালা), ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন , বাংলা বিভাগের সহককরী অধ্যাপক মোঃ আব্দুর রহমান , আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বদরুল ইসলাম , ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবদুল্লাহ আল-আসাদ, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা, মার্কেটিং বিভাগের প্রভাষক মো. আসিফ খালেদ নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ১৫ টি পদে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে মোট ১৫ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।১৫টি পদের মধ্যে সভাপতি সহ ৬টি পদে জয়লাভ করেছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্য। অপরদিকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক সহ মোট ৮ টি পদে জয়লাভ করেছেন। তবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে উভয় প্রার্থী সমান ভোট পাওয়ায় উভয়কেই যৌথভাবে নির্বাচিত করা হয়।

Tag
আরও খবর