পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বশেমুরবিপ্রবিতে কপোতাক্ষ ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রাতুল-কিশোর


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যশোর জেলা এ্যাসোসিয়েশন, কপোতাক্ষ ছাত্রকল্যাণ সমিতি,যশোর এর ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।


সংগঠনের সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাতুল হাসানকে  সভাপতি ও সিভিল ইন্জিনিয়ারিং  বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের  শিক্ষার্থী কিশোর বিশ্বাস   সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।


সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের  এসোসিয়েট প্রফেসর মোঃ রোকনুজ্জামান, পরিসংখ্যান বিভাগের এসোসিয়েট প্রফেসর জনাব নিশিথ কুমার,ইংরেজি বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর সুকান্ত বিশ্বাস, সমাজবিজ্ঞান বিভাগের এসোসিয়েট প্রফেসর মোঃ আনিসুর রহমান, গণিত বিভাগের এসোসিয়েট প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম, গণিত বিভাগের এসোসিয়েট   প্রফেসর সমীর চন্দ্র রায়,এআইএস বিভাগের এসোসিয়েট প্রফেসর সোলাইমান হোসেন,ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর মোঃ উজ্জ্বল হোসেন, ফার্মেসী বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. তরিকুল ইসলাম,সিএসই বিভাগের লেকচারার টুম্পা রানী সাহস, বিএমবি বিভাগের লেকচারার উম্মে মাহফুজা শাপলা,এসিসিই বিভাগের লেকচারার আঃ খালেক, বোটানি বিভাগের লেকচারার জাকিয়া সুলতানা জুই, ফাইনান্স ব্যাংকিং বিভাগের লেকচারার এসএসম মাসুদুর রহমান, লোকপ্রশাসন বিভাগের লেকচারার সিলভিয়া রহমান প্রমুখ। 


 গতকাল ১১ অক্টোবর  সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান  ও সদ্য বিদায়ী সেক্রেটারি রেজওয়ান হোসেব সাক্ষরীত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।২০২৩-২৪ সেশনের ৬৭ সদস্য বিশিষ্ট এ  কমিটি আগামী একবছরের পর্যন্ত তাদের কার্যক্রম চালাবে।


নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি রাতুল হাসান বলেন, ‘বশেমুরবিপ্রবিতে যশোরের শিক্ষার্থীদের আবেগের সংগঠন কপোতাক্ষ ছাত্র কল্যাণ সমিতি। আমার প্রত্যশা সকল শিক্ষার্থীরা তাদের মেধা, মনন, পরিশ্রম দিয়ে এই সংগঠনকে রোল মডেলে পরিণত করতে বদ্ধ পরিকর হবে, সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড, মাদক বিরোধী কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবে। কপোতাক্ষ ছাত্র কল্যাণ সমিতি(যশোর) সবসময় ছাত্র ছাত্রীদের কল্যাণে কাজ করে গেছে ভবিষ্যতেও করবে৷ নবনির্বাচিত সবাইকে নিয়ে সমিতি আরো এগিয়ে যাবে সামনের দিনগুলোতে।আমি সকলের একান্ত দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করছি।’

আরও খবর