দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব নির্বাচিত বশেমুরবিপ্রবি কর্মকর্তা নজরুল ইসলাম হীরা


বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মহাসচিব নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা। সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মোহাম্মদ মোর্শেদ। 


শনিবার (২২ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সারাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়ের পালন করেন প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম।


নির্বাচন শেষে একই স্থানে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ ও প্রধান পৃষ্ঠপোষক গাজী হাফিজুর রহমান লিকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেট সদস্য ও প্রধান উপদেষ্টা মোঃ মাসুদুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার আজাদ খান ভাসানীর সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম।


আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের দাবি-দাওয়া, স্বার্থ রক্ষায় কাজ করে আসছে। প্রতি দুইবছর পরে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়।


নবনির্বাচিত মহাসচিব নজরুল ইসলাম হীরা যেকোনো দাবি-দাওয়া আদায়ে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া, তিনি আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করতে সকলকে এক হয়ে কাজ করতে বলেন।


প্রধান অতিথি গাজী হাফিজুর রহমান লিকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অপশক্তির কাছে মাথা নত করেন না। সেন্ট মার্টিন বিক্রি ও ইসরায়েলকে সমর্থন তিনি কখনো করবেন না।


এছাড়া, কর্মকর্তাদের দাবি-দাওয়া পূরণে তিনি আশ্বাস জ্ঞাপন করেন। 


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মোঃ মাসুদুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, নবনির্বাচিত সভাপতি মীর মোহাম্মদ মোর্শেদ, বিদায়ী সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু প্রমুখ।

আরও খবর