দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

তীব্র শিক্ষক সংকটে বশেমুরবিপ্রবির একাডেমিক কার্যক্রমে স্থবিরতা!

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে। শিক্ষক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। রুটিনমাফিক ক্লাস নেয়া যেমন সম্ভব হচ্ছে না, তেমনি ফলাফল দেয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছে। এর ফলে পরবর্তীতে রিটেক পরীক্ষা কিংবা ব্যাকলগ পরীক্ষা দিতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। পাশাপাশি সেশনজটে পড়তে হচ্ছে বিভিন্ন বিভাগকে।


একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভাগের প্রশাসনিক কার্যক্রমেও দেখা দিয়েছে জটিলতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষক সংকটের কারণে দিনের পর দিন সেশনজট বেড়েছে, ফলাফল প্রদানে দেরি হচ্ছে, সময়মত ক্লাস নেয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে। এছাড়া শিক্ষকের উপরেও অতিরিক্ত কোর্স নেয়ার চাপ পড়ছে। বশেমুরবিপ্রবিতে বর্তমানে ৭টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ রয়েছে। যার অধিকাংশ বিভাগে দেখা দিয়েছে শিক্ষক সংকট।


সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৪৮তম বার্ষিক প্রতিবেদনেও বশেমুরবিপ্রবির শিক্ষক সংকটের চিত্র ফুটে উঠেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্যমতে বর্তমানে বশেমুরবিপ্রবির ১১০৫৬ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন যার বিপরীতে শিক্ষক রয়েছেন ২৭২ জন। বিশ্বব্যাপী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাতের নূন্যতম মানদণ্ড ধরা হয় ১:২০। অর্থাৎ প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকতে হবে। কিন্তু বশেমুরবিপ্রবিতে এর অনুপাত ১:৪০ অর্থাৎ প্রতি ৪০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক রয়েছেন।


শিক্ষক সংকট নিরসন নিয়ে সম্প্রতি কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা দফায় দফায় আন্দোলন করেও কোন ফল পান নি। মার্কেটিং বিভাগ, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগ, ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, রসায়ন প্রভৃতি বিভাগের শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। ৫-৬ টি ব্যাচের জন্য ২-৩ জন করে শিক্ষক রয়েছেন এসব বিভাগে। এছাড়া অন্যান্য বিভাগেও শিক্ষার্থীদের তুলনায় প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই। বিভাগে শিক্ষক নিয়োগ হলেও উচ্চ শিক্ষার জন্য অনেক শিক্ষক দেশের বাইরে অবস্থান করায় তীব্র হয়েছে শিক্ষক সংকট।


শিক্ষক সংকট প্রসঙ্গে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি, সহযোগী অধ্যাপক ড. হাসিবুর রহমান বলেন, "বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ক্লাস, একাডেমিক কাজ, প্রশাসনিক কাজসহ অনেক কিছুই করতে হয়। শিক্ষক স্বল্পতার কারণে অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। ফলে একজন শিক্ষক হিসেবে গবেষণা কাজে যতটুকু সময় দেয়ার প্রয়োজন, সেটা আমরা শিক্ষকরা দিতে পারছি না। মাঝে মাঝে একাডেমিক কাজগুলোও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায় না। ইউজিসি থেকে পদ ছাড় দেয়া হচ্ছে না জানিয়ে তিনি আরো বলেন, আমরা বারবার শিক্ষক সংকটের কথা জানালেও ইউজিসি আমাদের কোন পদ দিচ্ছে না।যার কারণে আমরাও কোন কার্যকরী পদক্ষেপ নিতে পারছি না"।


এ বিষয়ে রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান বলেন, "শিক্ষক সংকটের কারণে শিক্ষকদের অতিরিক্ত চাপ নিতে হচ্ছে। ফলে একাডেমিক কার্যক্রমে সমস্যা তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীরা সমস্যার মুখোমুখি হচ্ছে বেশকিছু বিভাগে শিক্ষক পদে সার্কুলার দেয়া হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলমান আছে"।


এদিকে শিক্ষা ছুটিতে শিক্ষকদের চলে যাওয়ার কারণে শিক্ষক সংকট পূর্বের চেয়ে তীব্র আকার ধারণ করেছে জানিয়ে বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, "বিভাগে শিক্ষক সংখ্যা ৬ জন থাকলে ৪ জনই হয়তো শিক্ষা ছুটির আবেদন করেছেন। বিভাগে নির্দিষ্ট সংখ্যক শিক্ষক রেখে ছুটি দেয়ার একটা নিয়ম থাকলেও শিক্ষকদের উচ্চ শিক্ষার সুযোগ তৈরি হলে আসলে বাধা দেয়া যায় না। ফলে ছুটি দিতে হয়েছে। এক্ষেত্রে বিভাগের ৬ জন শিক্ষকের ৩/৪ জন চলে গেলে শিক্ষক সংকট তৈরি হবে, তীব্র হবে। এটাই হচ্ছে। এছাড়া ইউজিসি নতুন করে শিক্ষক পদে নিয়োগ দিতে পদ ছাড়ছে না সেভাবে। আমরা চাচ্ছি, কিন্তু পাচ্ছি না। বেশকিছু পদে নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। সেগুলো শেষ হলে সমস্যার অনেকটাই সমাধান হবে"।


আরও খবর