প্রকাশের সময়: 21-06-2023 12:45:24 pm
বশেমুরবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন ২০০৯-এর বিধিমালা, প্রবিধানমালা, স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা-১ ও ২ এর আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১ জুন ২০২৩ খ্রি: একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষক এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মকর্তাদের তথ্য অধিকার আইন ২০০৯-এর বিধিমালা, প্রবিধানমালা, স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন বাংলাদেশ বেতার, গোপালগঞ্জের সহকারী পরিচালক হুমায়ন কবির। শিক্ষক ও কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার কোর্স পরিচালক ছিলেন আইন অনুষদের ডিন ড. মোঃ রাজিউর রহমান, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, কোর্স সমন্বয়ক ছিলেন জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম।
১১৪ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
১১৬ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১১৬ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৩৮ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬৭ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে
১৬৭ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
১৬৭ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৬৭ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে