নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

প্রধানন্ত্রীর আস্থার প্রতিদান দিতে চান শিক্ষা প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী আমাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, আমি যেনো এ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি - ধনবাড়ীতে গণসংবর্ধনায় শামসুন নাহার চাঁপা।  


টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা বলেছেন,


প্রধানমন্ত্রী আমাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, আমি যেনো এ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি। 


ধনবাড়ীতে গণসংবর্ধনায় তিনি আরো বলেন, ‘সামনে শিক্ষার নতুন কারিকুলাম আসছে। আমরা সুশিক্ষিত হয়ে যেনো সোনার বাংলা গঠন করতে পারি এ প্রত্যাশা করছি। প্রতিমন্ত্রী এ সংবর্ধনা অনুষ্ঠানে আরো বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এ জন্য আমি চির কৃতজ্ঞ থাকবো। আমার এ মন্ত্রীত্ব সারা টাঙ্গাইলসহ ধনবাড়ী ও মধুপুরবাসীর জন্য উপহার। আমাকে তাঁর দেওয়া এ দায়িত্ব আমি নিষ্ঠারসাথে পালন করার চেষ্টা করবো।


শনিবার ৮ জুন বিকালে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমান ফরিদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের এমপি বদিউজ্জামান সোহাগ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, কালিহাতী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আজাদ সিদ্দিকী, ধনবাড়ী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদু তালুকদার সবুজ, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ, মধুপুরের সাবেক মেয়র মাসুদ পারভেজ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অধ্যাপক মেহেরুল হাসান সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি, স্থানীয় নেতৃ বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সুধীজন প্রমুখ। 


এ সংবর্ধনা অনুষ্ঠান শেষে জাতীয় পর্যায়ের শিল্পী বৃন্দের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও খবর