জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

দেশচিত্র

টাঙ্গাইলের ছয়টি উপজেলা নিয়ে গঠিত উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের আয়োজনে মধুপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও তথ্যনির্ভর সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার ও উন্নয়নের কথা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা জরুরি।

মতবিনিময় সভায় উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে উত্তর টাঙ্গাইলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিক মিল্টন, সহ-সভাপতি সন্তোষ কুমার দত্ত, সহ-সভাপতি আনসার আলী, সহ-সভাপতি আলিম, মধুপুর গ্রিন টিভির প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি খান ফজলুর রহমান, অর্থ সম্পাদক অভিজিৎ ঘোষ এবং ক্রীড়া সম্পাদক নুর আলম, কেএম মিঠু, আ. লতিফ, মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আ. হামিদ, সহ-সাধারণ সম্পাদক নাজিবুল বাশার, কোষাধ্যক্ষ লিয়াকত হোসেন জনীসহ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় উত্তর টাঙ্গাইল অঞ্চলের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা এবং গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়ে আলোচনা করা হয়।

Tag
আরও খবর