টাঙ্গাইলের মির্জাপুরের ফতেপুর ইউনিয়নের কুরণী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আজ (৪ ই মার্চ) সোমবার সকাল ১০ ঘটিকায় স্কুল মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতি প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ (এমপি)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম মনির । আরো বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জনাব আবু তাহের মিয়া। আরো বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়ে ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয় বেলা দুপুর ১ ঘটিকার সময় । দুপুর ৩ ঘটিকায় সাংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়, সাংস্কৃতি অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা মনমুগ্ধকর নৃত্য এবং গান পরিবেশন করেন।
বিকেল ৫ ঘটিকায় পুরুস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
১ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৫ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে