নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জগন্নাথপুরে নলজুর নদীর ওপর দৃষ্টিনন্দন সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীর ওপর রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন আর্চ সেতু নির্মাণের উদ্যাগ নেওয়া হয়েছে। 


আজ রোববার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন। ইতিমধ্যে পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে।


স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৩ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান ভাটি বাংলা এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ।


উপজেলাবাসী ও স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়,জগন্নাথপুর উপজেলা সদর ও পৌর শহরের প্রবেশমুখ নলজুর নদের ওপর গুদামের সামনের সড়কে ১৯৮৯ সালে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের মাধ্যমে একটি সেতু নির্মাণ করা হয়। সরো এ সেতু দিয়ে যান চলাচল করতে যানজটের সৃষ্টি হত। উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর প্রচেষ্টায় স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সেতু নির্মাণের উদ্যাগ নেয়। 


৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্ত সেতুতে দুই পাশে ফুটপাত ও লাইটিং থাকবে। রাজধানী হাতির ঝিলের আদলে দৃষ্টি নন্দন সেতুটি নির্মিত হবে। দৃষ্টি নন্দন সেতুটি বাস্তবায়িত হলে পৌর শহরের সৌন্দর্য বাড়াবে এবং শহরের যানজট নিরসন হবে বলে আশা করছি। 


জনগুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণের উদ্যাগ নেওয়ায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রতি জগন্নাথপুরবাসী খুশি। দৃষ্টি নন্দন আর্চ সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ রোববার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সেতুর নির্মাণ কাজ উদ্ধোধন করেন।

আরও খবর