নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জগন্নাথপুরে কুশিয়ারা নদীর তীর সংরক্ষণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

 : কুশিয়ারা নদীর ভয়াহবহ ভাঙ্গন থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খানপুর, গঙ্গা নগর, মধীপুর গ্রামের বসতবাড়ি, বেড়ীবাঁধ, সড়ক, কবরস্থান ও খেলার মাঠ রক্ষায় সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জালালপুর-খানপুর কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। জালালপুর, খানপুর, গঙ্গা নগর, মধীপুর গ্রামবাসী সহ জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসা, আল-ইখওয়ান ইসলামি সমাজকল্যাণ সংস্থা, স্টুডেন্ট ইউনিয়ন ও পাইলগাঁও ইউনিয়ন ডেভলপমেন্ট ট্রাষ্ট ইউকে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ গ্রহন করেন। 


মানববন্ধনে বক্তারা বলেন, টানা কয়েক দশক ধরে  কুশিয়ারা নদীর ভাঙ্গনে বৃহত্তর জালালপুর, গঙ্গা নগর ও মধীপুর গ্রামের বসতবাড়ি, রাস্তাঘাট, স্কুল, মসজিদ মাদরাসা কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হয়েছে, বর্তমানে প্রাচীন গ্রাম খানপুর কুশিয়ারা নদীর তীব্র ভাঙ্গনের শিকার হয়েছে। বর্তমানে জালালপুর গ্রামের যাতায়াতের একমাত্র সরকারি পাকা সড়ক, কবরস্থান, খেলার মাঠ থেকে মাত্র ৫০ ফুট দূরত্বে কুশিয়ারা নদীর অবস্থান। যেকোন সময় কুশিয়ারা নদীর ভাঙ্গনে সড়কটি নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বক্তারা আরও বলেন, আমাদের চারটি গ্রামের শতাধিক বসতবাড়ি কুশিয়ারা নদীর ভাঙ্গনে  বিলীন হয়েছে, অনেক পরিবার ভিটেমাটি হারিয়েছে, আমাদের এলাকা ভাঙ্গনের কবল থেকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। কুশিয়ারা নদীর ভাঙ্গনের কবল থেকে নদীর তীর সংরক্ষণ করার জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট সকলকে কাছে দাবী জানাই। 


মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজ সেবক হাজী ফারুক আহমেদ, জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার মুহতামীম মাওলানা বাহা উদ্দিন, মাওলানা বেলাল আহমদ, তমিজ উদ্দিন, রফান উদ্দিন, শাকিল হাসান রনি প্রমুখ। অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী সহ সহস্রাধিক জনসাধারণ  অংশ গ্রহন করেন। 

Tag
আরও খবর