নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস গ্রেফতার

আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সাবেক এপিএস জুয়েল আহমদ কে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। শনিবারে রাত আড়াইটায় শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। জুয়েল আহমদ ডুংরিয়া গ্রামের আবদুল শহিদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় ৪ ডিসেম্বর একটি মামলা দায়ের করে শান্তিগঞ্জ থানা পুলিশ। এই মামলায় শনিবার রাতে ডুংরিয়া গ্রামের জুয়েল আহমদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রবিবার এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে  কারাগারে পাঠানো হয়। শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গেল রাতে জুয়েল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাকে আদালতের মাধ্যমে  কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বিশেষ ক্ষমতা আইনের এই মামলায় উপজেলার ৫ ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করেছিলো পুলিশ। অজ্ঞাত ছিলো আরও ১০/১২ জনের নাম। জেলা ছাত্রলীগ নেতা মাজেদ আহমদ প্রথমেই এই মামলায় গ্রেফতার হয়েছিলেন। এখনো জেল হাজতে আছেন তিনি। দ্বিতীয় ব্যক্তি হিসেবে গ্রেফতার হলেন জুয়েল আহমদ।
Tag
আরও খবর