নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক নিরীহ পরিবারের উপর হামলা,আদালতে মামলা দায়ের


সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক নিরীহ পরিবারের উপর স্থানীয় প্রভাবশালী কর্তৃক হামলা, হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে বিজ্ঞ আদালতে মামলা দায়ের হয়েছে । ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে। 


এ বিষয়ে গত ১১ নভেম্বর সোমবার সুনামগঞ্জ আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চন্দ্রপুর গ্রামের আখলুছ মিয়াকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন একই গ্রামের মৃত আব্দুল বারিকের স্ত্রী গোলজান বিবি।


মামলা সূত্রে জানা যায়, নামাংকিত আসামীগন অত্যান্ত উগ্র ও প্রভাবশালী প্রকৃতির লোক। দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিবাদ চলছে। এতে চরম শত্রুতা পোষন করে মামলার বাদী গোলজানের পরিবারকে ঘায়েল করার জন্য বিভিন্ন সময় আখলুছ মিয়া সহ অন্যান্য আসামীরা হুমকি দামকী দিয়ে আসছেন। 


এরই ধারাবাহিকতায় গত ৮ নভেম্বর শুক্রবার আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্র হাতে নিয়ে অন্যায়ভাবে বাদীর বসত বাড়ীর সীমানায় প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে প্রধান আসামীর হুকুমে বাদীর রোপনকৃত বিশটি গাছের চারা ভেঙ্গে ফেলে।  তার উপর অতর্কিত হামলা করে এবং টানাহেচরা করে শ্লীলতাহানী ঘটায়। এ সময় গাছ না ভাঙ্গার জন্য বার বার অনুরোধ করলেও

আসামীরা তা কর্ণপাত না করে বিভিন্ন হুমকি দামকী দেয়। ঘটনার বিষয়ে বিচার

সালিশ বা কোন প্রকার মামলা মোকদ্দমা করলে বাদীকে প্রাণে মারার ভয়ও দেখায় আসামীরা। 


হামলায় আহত গোলজান বিবি প্রাথমিক চিকিৎসা শেষে উক্ত ঘটনায়

জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। যার সি.আর মোকদ্দমা নং ২৩০/২০২৪ইং।


মামলার ব্যাপারে গোলজান বিবি বলেন, দীর্ঘ ৫০ বছর যাবৎ সরকারি খাস খতিয়ানের ২৫ শতক জায়গা বন্দোবস্থ মূলে দখলপ্রাপ্ত হয়ে বসত বাড়ী নিমার্ণ করে বসবাস করছি আমরা।  বাড়ীতে আমার স্বামীর কবরস্থান সহ সরকারি বরাদ্দকৃত নলকূপ ও ল্যাট্রিন আছে। কোন প্রকার কারণ ছাড়াই প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে বাড়ীর জায়গা অবৈধভাবে দখল সহ নানা হুমকি দিয়ে আসছে। আমাদের পার্শ¦বর্তী

বাচ্চাদের ইসলামী শিক্ষার জন্য তৈরী একটি মাদ্রাসাও তারা বন্ধ করে দিয়েছে। তাদের অত্যাচারে আমি সহ আশপাশের বাড়ী ঘরের সবাই অতিষ্ঠ। আমরা এর সুষ্ঠু বিচার চাই।


মামলায় বর্ণিত অভিযোগের কথা অস্বীকার করে আখলুছ আলী বলেন, এসব বিষয়ের

সাথে আমরা জড়িত নয়। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর