নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ২৪ বোতল ভারতীয় মদসহ একজন আটক

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ২৪ বোতল ভারতীয় মদসহ একজন আটক


মোশারফ হোসেন লিটন  সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা(ডবি) পুলিশের অভিযানে অবৈধ ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ এক মাদক ব্যবসাীয়কে আটক করা হয়েছে। 

আটককৃত মাদক ব্যবসায়ী যুবকের নাম মোঃ মানিক মিয়া(১৯)। তিনি উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে।  

ডিবি পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল ৯টায় ঐ মাদক কারবারী একটি স্কুল ব্যাগে করে নিয়ে ২৪ বোতল ভারতীয় অবৈধ মদ নিয়ে যাওয়ার খবর পেয়ে সুনামগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম এই খবরটি জানতে পেরে তার নির্দেশে ডিবি পুৃলিশের এস আই ওয়াসিম,এ এস আই নুরুন্নবী ও এ এসআই নজরুলের নেতৃত্বে ডিবির সদস্যরা ঘটনাস্থল রতারগাঁও এলাকায় ওৎপেতে থাকেন । 

ঐ সময় মাদক কারবারী ব্যাগে করে ঐ সমস্ত ভারতীয় মদ নিয়ে যাওয়ার সময় তাকে মাদকসহ আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটককৃত মাদক ব্যবসায়ী মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

 এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম মদসহ এক মাদক কারবারীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আমাদের সুনামগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশে জেলায় যেকোন ধরনের অপরাধ এবং অবৈধ নিষিদ্ধ মালামাল উদ্ধার ও এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান চলবে এবং তাদের প্রতিহত করতে এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনে সবসময় আইন শৃংখলা বাহিনীর মতো ডিবি পুলিশের সদস্যরা ও সক্রিয়ভাবে কাজ করছে।  ##
Tag
আরও খবর