নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মিন্টু ধরের শেষকৃত্য সম্পন্ন

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও আনন্দময়ী পূজা উদযাপন পরিষদ এবং বাসুদেব মন্দির উন্নয়ন কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত  জগন্নাথপুর পশ্চিম বাজারস্থ তাঁর নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়।


মঙ্গলবার জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটি ও বণিক সমিতির যৌথ উদ্যোগে বিকেল থেকে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে তার প্রতি  সম্মান প্রদর্শন করেন। 


বিকেল ৫ টার দিকে মিন্টু রঞ্জন ধরের মরদেহ জগন্নাথপুরে পৌঁছে। সন্ধ্যা ৬ টার দিকে মরদেহটি জগন্নাথপুর মধ্যবাজারে নেওয়া হলে সেখানে লোকে লোকারণ্য হয়ে ওঠে।  শেষবারের মতো একনজর দেখতে বাজারের ব্যবসায়ী, সামাজিক- সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত হন ও সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাত ৮ টার দিকে মরদেহ  বাসুদেব মন্দির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। এ সময় মিন্টু রঞ্জন ধরের ব্যবসায়িক দিক, সামাজিক কর্মকান্ডে অবদান ও স্মৃতিচারণসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন- সমাজের বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।


জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও রাজনীতিবিদ এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী  মিন্টু রঞ্জন ধর (৫০) গত  রবিবার সকাল ৭ টা ৫৩ মিনিটে ভারতের দিল্লির বিএলকে- ম্যাক্স হসপিটালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। ইতোপূর্বে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হলেও আবাওর লিভারে জটিলতা দেখা দেয়। অবশেষে  তাকে দিল্লীরে বিএলকে- ম্যাক্স হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস নেন।  মিন্টু ধরের  মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জগন্নাথপুরে।

Tag
আরও খবর