নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভারতে পাচারকালে ২ কোটি ১১ লাখ টাকা মুল্যের দেশি পন্য জব্দ


দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া থেকে ২ কোটি ১১ লাখ টাকা মুল্যের দেশি রসুন,সুপারি ও শিং মাছ জব্দ করেছে বিজিবি'র টহল দল। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে এসব পণ্য জব্দ করা হয়।


চোরাকারবারিরা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকা দিয়ে বাংলাদেশি রসুন, সুপারি, শিং মাছ ভারতে পাচারের সময় এসব পন্য আটক করে জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে ৪৮ ব্যাটালিয়ন বিজিবি'র টহল দলের বাংলাবাজার কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানের সময় ভারতে পাচারের সময় বাংলাদেশি সুপারি ৬ হাজার কেজি,বাংলাদেশি রসুন ৬ হাজার কেজি,বাংলাদেশি শিং মাছ ৪ হাজার কেজি,১টি বাংলাদেশি ৩ টনা ট্রাক,২টি বাংলাদেশি ডিআই পিক আপ ভ্যান, ৪ টি বাংলাদেশি মহেন্দ্রা পিকআপ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ১১ লাখ টাকা।


সিলেট ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর