সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার পলাতক এক আসামীকে ছদ্মবেশে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতারকৃত আসামী জামাল মিয়া (৪৫)। তিনি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আশিব মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ সেপ্টেম্বর) রাতে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের দিকনির্দেশনায় এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে রাত সাড়ে ১১টায় মোবাইল টাকিং এর মাধ্যমে ছদ্মবেশে সিআর ৫৮/০৮ নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে রোববার (৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
১৩ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
৪২ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৬৩ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
৭২ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭৩ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
৭৪ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
৭৭ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে