নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ধর্মপাশায় বীরনিবাস নির্মাণে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন

 সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অস্বচ্ছল মুক্তিযুদ্ধাদের বীর নিবাস নির্মানে অনিয়ম- দূর্নীতি ও স্বেচ্ছাচারীতার অভিযোগে মানববন্ধন ও প্রধান মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রধান করেছেন ধর্মপাশা উপজেলার মুক্তি যুদ্ধারা ও মুক্তি যোদ্ধা সন্তান কমিটি । এব্যাপারে অভিযোগ  উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। 

এ ব্যাপারে সুবিচার চেয়ে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধারা। বুধবার ১১ টায় ধর্মপাশা উপজেলা পরিষদের  

সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, অস্বচ্ছল মুক্তিযুদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় নয় জন মুক্তিযুদ্ধার জন্য নয়টি বীর নিবাস নির্মানের জন্য ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। ২২ নভেম্বর ২০২১ ইং তারিখে দরপত্রের মাধ্যমে নয়টি বীর নিবাস নির্মানের কাজ পায় মেসার্স জব্বার বিল্ডার্স নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। ২৮ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখে কাজ সম্পন্ন হওয়ার কথা। কিন্তু কার্যাদেশ পাওয়ার দীর্ঘ দিন অতিবাহিত করে বীর নিবাসের কাজ শুরু করে ঠিকাদার। মেয়াদ শেষ হওয়ার পর অদ্যাবধি পর্যন্ত বীর নিবাসের অর্ধেক কাজ সম্পন্ন হয়নি। নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছে মতো অর্ধেক কাজ করে ফেলে রাখা হয়ছে।  যোগাযোগ করা হলে স্থানীয়  সাংসদের ছোট ভাই বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন বীর নিবাসের নির্মাণ কাজ সাব ঠিকাদার হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন ঠিকাদার। নির্মাণ কাজে নিম্নমানের  নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার  মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দায়ের করা হয়েছে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, জহুর আলী, ধর্মপাশা উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান সংসদের উপদেষ্টা ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ মুরাদ, ধর্মপাশা উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান সংসদে সভাপতি শরফরাজ আহম্মেদ খান পাঠান, সাধারণ সম্পাদক মোশারফ তালুকদার প্রমুখ। 

শামিম আহমেদ মুরাদ বলেন,  স্থানীয় সংসদের আপন ছোট ভাই আওয়ামী লীগের বিদ্রহী ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন টিকাদারের কাছে থেকে কাজ নিয়ে নিজের নিয়োজিত লোকদিয়ে কাজ সঠিক ভাবে না করে অনিয়ম ও দুনিতীর মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ না করলে কঠিন আন্দোলনে যাবেন। 

ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের সাথে যোগাযোগ করাহলে তিনি ফোন রিসিভ করেন নি। 

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন,  মুক্তি যোদ্ধাদের স্মারকলিপি পেয়েছি,  আমি সেইটি আমার উর্দতন কতৃপক্ষের কাছে পাঠাবো।


Tag
আরও খবর