নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণিত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে - মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী



ধর্মপাশা  ( সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগরে শোক সভায়  সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজরজামান চৌধুরী বলেছেন,   বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশ এখন জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওযামী লীগকে ক্ষমতায় আনতে হবে।এ জন্য ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

তিনি আরও বলেন,১৯৭৫সালের ১৫আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে   সপরিবারের   কিছু কুলাঙ্গার দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা   হত্যা করে স্বাধীন এই বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল।   কিন্তু তাঁরা  সফল হতে পারেনি।   

তিনি  বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের এত উন্নয়ন হচ্ছে।  সুনামগঞ্জের  মধ্যনগর উপজেলা  আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার (২৮আগস্ট) বিকেল তিনটার দিকে মধ্যনগর বাজার শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার এই সভায় সভাপতিত্ব করেন। এতে  প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। বিশেষ অতিথি ছিলেন ছিলেন সুনামগঞ্জ ১(ধর্মপাশা-মধ্যনগর-জামালগঞ্জ ও তাহিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার  । মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকারের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমু,আওয়ামী লীগ নেতা সেলিম আহম্মেদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা,সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অপু, মধ্যনগর উপজেলা যুবলীগের সহ সভাপতি হুমায়ুন কবির  প্রমুখ।    



Tag
আরও খবর