নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ধর্মপাশায় বেইলি ব্রিজের পাটাতন ধস, উপজেলার সাথে ছয় ইউনিয়ন যোগাযোগ বিচ্ছিন্ন


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার  বাদশাগঞ্জ বাজার সংলগ্ন মনাই নদীর উপর নির্মিত বেইলি ব্রিজটির পাটাতন ধসে গিয়েছে। 

আজ  বৃহস্পতিবার  ভোরে অতিরিক্ত ইট বোঝাই একটি ট্রাক সেতু পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকে ড্রাইভারসহ পাঁচজন ছিল। প্রাথমিকভাবে কেউ হতাহত হয়নি। ট্রাক চালক ব্রিজের উপর ট্রাক রেখে সরে যান।

আজ সকাল নয়টায় ঘটনাস্থল পরিদর্শনে চালককে পাওয়া যায়নি। ট্রাকের পিছনের চাকা পাটাতনসহ ডেবে যাওয়ার ব্রীজের দুপাশে যাতায়াত ব্যবস্থা বন্ধ। 

চালকের সহকারী রনি মিয়া  জানান, বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলাম।

স্বানীয় প্রত্যক্ষদর্শী জানান, উপজেলায় যাতায়াতের একমাত্র রাস্তায় ট্রাক ফেঁসে যাওয়ায়  উপজেলার  ছয়টি ইউনিয়নের ছাত্র-ছাত্রী, পেশাজীবি সহ সাধারন মানুষের দুর্ভোগ বেড়ে গেলো।মূলত ট্রাকটি গাছতলা বাজারে রাস্তা নির্মাণ কাজে নিয়োজিত একটি টিকাদারী প্রতিষ্ঠানের।

টিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আব্দুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান,  উক্ত ট্রাকে ছয় হাজার ইট ছিল। যার আনুমানিক ওজন পনের থেকে আঠারো টন।

ব্রিজের পাশেই  সওজ এর বিলবোর্ডে টানানো ব্রিজটির ধারন ক্ষমতা পাঁচ টন।

খবর পেয়ে সকাল সাড়ে নয়টায় ধর্মপাশা উপজেলার নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জানান, জনগুরুত্বপূর্ণ এ সেতুটি নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের সংশিষ্ট কর্মকর্তাকে অভিহিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের জন্য সংশিষ্ট সকলকে অভিহিত করা হয়েছে। প্রাথমিকভাবে ব্রিজের উপর হতে  ইট সরানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

ধর্মপাশা উপজেলার  এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, এ ব্রিজটি নেত্রকোনা জেলার সড়ক ও জনপথ বিভাগের অধীনে।

নেত্রকোনা জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ধর্মপাশা ইউএনও মহোদয় বিষয়টি অবহিত করছেন। আমাদের সওজের লোকবল ইতিমধ্যে পাঠিয়েছি। আজকের মধ্যেই আমরা তা নিরসন করবো।

ধর্মপাশা উপজেলার এসিল্যান্ড মো: অলিদুজ্জামান  সেতুর উপর অতিরিক্ত মাল বোঝাই প্রসঙ্গে জানান, সংশিষ্ট অধিদপ্তর বিষয়টি আমাদের লিখিতভাবে জানালে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।


আরও খবর