নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২৪ বস্তা ভারতীয় চিনিসহ ০৩ জন চোরাকারবারি গ্রেফতার।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২৪ বস্তা ভারতীয় চিনিসহ ০৩ জন চোরাকারবারি গ্রেফতার।


সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এএসআই মোঃ শরীফ মিয়া, এএসআই মুহিবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানাধীন বড়ঘাট পয়েন্টে জামালগঞ্জ টু সুনামগঞ্জগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অদ্য ০৯-০৭-২০২৩ খ্রি. সকাল ০৬:২০ ঘটিকায় ১। মোঃ তোফাজ্জল হক প্রকাশ তোফায়েল(২৫), পিতা-মৃত সুলতান মিয়া, ২। মিজানুর রহমান (২৭), পিতা-মৃত শায়েখ মিয়া, উভয় সাং-অচিন্তপুর, ৩। সুমন মিয়া (২৭), পিতা-আঃ মতিন, সাং-বৈঠাখালী, সর্ব থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জদের আটক করেন। আটককৃত ব্যক্তিদের হেফাজত থাকা ব্যাটারি চালিত ০২টি ইজি বাইক (টমটম) তল্লাশি করে ২৪ বস্তায় মোট ১২০০ (এক হাজার দুইশত) কেজি ভারতীয় চিনি এবং আটককৃত ব্যাটারি চালিত ইজি বাইক ০২টি উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিগণ জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিগণ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতাকৃত আসামিদেরকে যথাযত পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর