নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জগন্নাথপুরে তারুণ্যের জয়যাত্রা সফল করার লক্ষ্যে যুবলীগের প্রস্তুতি সভা

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ৯ই জুলাই সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে “তারুণ্যের জয়যাত্রা” মহা সমাবেশ অনুষ্ঠিত হবে। তারুণ্যের জয়যাত্রা সফল করার লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালনের সঞ্চালনায়- প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ- সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য মমরাজ হোসেন রাজ। 


আরো বক্তব্য রাখেন-জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি এম ফজরুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন,সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না প্রমুখ।


সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরা হয়। বক্তারা তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।


পরে সমাবেশ সফল করার লক্ষে বিশাল একটি মিছিল পৌর শহরের প্রধান ব্যাবসা কেন্দ্র জগন্নাথপুর বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Tag
আরও খবর