নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুনামগঞ্জে পৌর কাউন্সিলারের হামলায় ব্যবসায়ি আহত


সুনামগঞ্জ পৌর শহরে কাউন্সিলার আহমদ নুর এর হামলায় ব্যবসায়ি গুরুতর আহত হয়েছেন। 


শুক্রবার (৩০ জুন) রাত সাড়ে ৮ টায় শহরের মল্লিকপুরস্থ ভোজন রেস্টুরেন্টের সামনে ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ির নাম ভানুদেব (৫৬)। সে মধ্যবাজার এলাকার দিগেশ চন্দ্র দেবের ছেলে। 


অভিযোগ মাধ্যমে জানা যায়, ঘটনার রাতে পূর্ব বিরোধের জের ধরে কাউন্সিলার আহমদ নুর ১০/১২ জন সন্তাসী প্রকৃতির লোক নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভানুদেবকে রক্তাক্ত কাটা জখম করেছে। আহতের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করেন। 


আহত ভানুদেব প্রতিবেদককে জানান, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ি। ঘটনার রাতে পূর্ব বিরোধের জের ধরে কাউন্সিলার আহমদ নুর ১০/১২ জন সন্তাসী নিয়ে আমাকে অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় মামলা করেছি। কিন্তু থানা পুলিশ এখন পর্যন্ত আসামীকে গ্রেফতার করেননি। আহমদ নুর গত কয়েক মাস আগে ধষর্ণ মামলায় দীর্ঘ প্রায় এক মাস জেল কেটে অস্থায়ী জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। আমি তার বিরুদ্ধে মামলারুজু করায় আমার পরিবারবর্গকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ভানুদেব এর মামলা রুজু করা হয়েছে। আমাদের গ্রেফতারী অভিযান অব্যাহত আছে।


আরও খবর