নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দোয়ারাবাজারে ভারতীয় মোটরসাইকেলসহ জনতার হাতে বিজিবি সদস্য আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে চোরাই পথে আনা ভারতীয় মোটরসাইকেল পাচার করে নেওয়ার পথে এক বিজিবি সদস্যকে মোটরসাইকেলসহ আটক করেছে স্থানীয় জনতা।


মঙ্গলবার (১৩ জুন) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরী পাড়া বাজারে এ ঘটনা ঘটে।


স্থানীয় সুত্রে জানা-যায়,মঙ্গলবার বাংলাবাজার ইউনিয়নের ঝুঁমগাও সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় মোটরসাইকেল এর প্লেট নম্বর দেখে মোটরসাইকেলসহ ল্যান্স নায়েক হাফেজ নামে ওই বিজিবির সদস্যকে আটক করে বাজারের জনগণ। পরে দোয়ারাবাজার থানা পুলিশ ও বাঁশতলা বিওপিকে অবগত করেন।


বাঁশতলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সাত্তার’র নেতৃত্বে বিজিবি সদস্যরা চৌধুরী পাড়া উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার ও মোটরসাইকেল চোরাকারবারের মুল হোতা ঝুমগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত মনির মিয়ার পুত্র মিছির আলীসহ জড়িতদের মামলা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চোরাইকৃত মোটরসাইকেলসহ ল্যান্স নায়েক হাফেজ’কে বাঁশতলা বিওপিতে নিয়ে যায়।


জানতে চাইলে,ল্যান্স নায়েক হাফেজ বলেন আমি ১লাখ ৫০হাজার টাকা দিয়ে মিছির আলীর নিকট থেকে মোটরসাইকেল ক্রয় করেছি।আমার ভুল হয়েছে আমার চাকুরির ক্ষতি করবেন না।


এবিষয়ে বাশতলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সাত্তার মুঠোফোনে বলেন, সে গাড়িটি নিজে আনেনি, অন্য একজনের কাছ থেকে কিনেছে। বিষয়টির সতত্যা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর