নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দোয়ারাবাজারে সম্ভাব্য এমপি পদপ্রার্থী জাপা নেতা জাহাঙ্গীর আলমের গণসংযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বৃষ্টিতে ভিজে গণসংযোগ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে

সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারাবাজার) আসনে জাপা’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো.

আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।

গনসংযোগে তিনি দোকানে দোকানে গিয়ে লাঙল প্রতীকের পক্ষে সমর্থন চান এবং সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।


বুধবার (১৪ জুন) দিনব্যাপী উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেছেন। এসময় জাপা’র বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীসহ স্থানীয় ভোটারগন উপস্থিত ছিলেন।


গণসংযোগকালে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, দেশের সার্বিক উন্নয়নের সূচনা হয়েছিল এইচ এম এরশাদের হাত ধরে।

তাই দেশের সোনালী যুগ ফিরিয়ে আনতে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে ক্ষমতা বসাতে হবে। আধুনিক ছাতক-দোয়ারা গড়ে তোলার লক্ষ্যে আমি এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছি। আমি আশাবাদী ছাতক-দোয়ারার মানুষ তাদের অভাবনীয় উন্নয়নের লক্ষে আমাকে বিপুল ভোটে জয়ী করবে। আমি সুখে-দুঃখে ছাতক-দোয়ারাবাজার দুই উপজেলার মানুষের পাশে ছিলাম, আছি, ভবিষৎতেও থাকবো।’

আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।


এদিকে,১৯৯১ সালে জাতীয় পার্টি হতে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মজিদ মাষ্টার মারা যাবার পরে ছাতক-দোয়ারাবাজার আসেন দোয়ারাবাজার উপজেলা থেকে দ্বিতীয় প্রতিদ্বন্ধী প্রার্থী হিসেবে আলহাজ্ব জাহাঙ্গীর আলমকে নিয়ে সৃষ্টি হয়েছে নানামুখী আলোচনা।

দোয়ারাবাজার উপজেলার সাধারণ ভোটারগন বলছেন ১৯৯১ সালে জাতীয় পার্টি’র নেতা আব্দুল মজিদ মাষ্টার নির্বাচিত হওয়ার পর দোয়ারাবাজারে যে উন্নয়ন হয়েছিলো। এর পরে দোয়ারাবাসী আর তেমন উন্নয়নের ছোঁয়া পায়নি । তাই দোয়ারাবাজার উপজেলা থেকে একক প্রার্থী হিসেবে আলহাজ্ব জাহাঙ্গীর আলম নির্বাচন করায় সাধারণ ভোটারদের মাঝে ভিন্ন রকম এক আমেজ সৃষ্টি হয়েছে।


স্থানীয়দের দাবী দীর্ঘ ১৫ বছর ছাতক-দোয়ারাবাজার আসনে একই প্রার্থী নির্বাচিত হওয়ায় আশানুরূপ উন্নয়ন পায়নি দোয়ারাবাজার উপজেলাবাসী। উপজেলার জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাটগুলো এখনো ভাঙ্গা, খানাখন্দে জর্জরিত। তাই নেতৃত্ব বদল করে, নতুন নেতৃত্বের মধ্যে দিয়ে উন্নয়নবঞ্চিত এই অঞ্চলের অভাবনীয় উন্নয়ন সাধিত করার স্বপ্ন দেখছেন স্থানীয় ভোটারগন।



Tag
আরও খবর