নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দোয়ারাবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল কাদির খোকার বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের জনৈকা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই শিক্ষিকা ।


১ জুন বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত প্রধান শিক্ষকের অফিসকক্ষে ঘটনা ঘটে । অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল কাদির খোকা নিজ প্রতিষ্ঠানে কর্মরত যুক্তিবিদ্যার জনৈকা শিক্ষিকার( প্রভাষক) সাথে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তুলতে নাছোরবান্দা হয়ে ওঠেন । স্বামী প্রবাসে থাকার সুবাদে গত এক বছর ধরে যৌন নির্যাতনসহ তাকে কুপ্রস্তাব দেন তিনি । সম্ভ্রমহানির ভয়ে ও সতীত্ব রক্ষার্থে প্রধান শিক্ষকের কুপ্রস্তাবে সাড়া না দিয়ে এক সন্তানের জননী ওই শিক্ষিকা( প্রভাষক) সমাজে মুখ না খুলে কৌশলগত ভাবে তাকে এড়িয়ে চলেন । এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রধান শিক্ষক খোকা ।


এরই ধারাবাহিকতায় যৌন লালসা সামলাতে না পেরে গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি কাজের কথা বলে ওই শিক্ষিকাকে নিজ অফিস কক্ষে ডেকে আনেন । অফিস কক্ষে প্রবেশ করা মাত্রই তাকে( শিক্ষিকা) ঝাপটে ধরে মুখ চেপে ধরে মেঝেতে শুইয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালান প্রধান শিক্ষক খোকা । জবরদস্তির এক পর্যায়ে তার শোর চিৎকারে ভিন্ন কক্ষ থেকে সহকর্মী শিক্ষকসহ গংরা ছুটে এসে ওই শিক্ষিকাকে উদ্ধার করেন । সরেজমিনে গেলে নির্যাতিতা ভুক্তভোগী ওই শিক্ষিকা প্রতিবেদককে বলেন, মানুষরূপী হিংস্র হায়েনা প্রধান শিক্ষক খোকা তার অফিস কক্ষে আমাকে ডেকে নিয়ে জোরপূর্বক আমার ওপর পাশবিক নির্যাতন চালায় । জবরদস্তির এক পর্যায়ে আমার শোর চিৎকারে আমার সহকর্মী শিক্ষক গংরা আমাকে উদ্ধার করায় আমার সতীত্ব রক্ষা করতে সক্ষম হই। 


গত এক বছর ধরে নানা কৌশলে আমি তাকে এড়িয়ে চলছি । আমি এখন মানুষরূপী হায়েনা ওই লম্পট শিক্ষকের অপসারণ সহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই । পক্ষান্তরে আমি নিজেকে একজন আদর্শ মানুষ গড়ার কারিগর হিসাবে সমাজে বাঁচতে চাই । অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল কাদির খোকার মুঠোফোনে বারংবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি । জানতে চাইলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।

আরও খবর