নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

৯ ট্রাক ভারতীয় পেঁয়াজ আটক : স্লিপ দেখে ছেড়ে দিল পুলিশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে পথে আসা ৯ ট্রাক পেঁয়াজ আটক করে স্লিপ দেখে ছেড়ে দিয়েছে পুলিশ।


জানা যায়,বৃহস্পতিবার (১ জুন) রাত সোয়া ৯টায় সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক”র উপস্থিতিতে ছাতকের সুরমা সেতুর টোল প্লাজায় ভারতীয় পেঁয়াজ ভর্তি ৯টি ট্রাক আটক করে পুলিশ। এসময় পরিবহনকৃত পণ্যের বৈধতা যাচাইকালে ট্রাক চালকরা সীমান্তবর্তী বাজারের বিভিন্ন মুদি-দোকান থেকে সংগ্রহ করা পেঁয়াজের ক্রয়স্লিপ দেখানের পর পেঁয়াজভর্তি ট্রাকগুলো ছেড়ে দেয় পুলিশ।


তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানায়, দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়নস্থ বাগানবাড়ি-রিংকু বর্ডারহাট চালুর পর থেকে ব্যাপকহারে বেড়েছে চোরাই পণ্য ও মাদকদ্রব্যের রমরমা ব্যবসা। তারা বলেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সবকিছু প্রশাসনের সাথে হাত মিলিয়েই গড়ে ওঠেছে এসব চোরাই সিন্ডিকেট। ফলে ভারতীয় এইসব সীমান্ত পথে অবৈধ চোরাচালান আর মাদক ব্যবসা এখন হয়ে ওঠেছে ওপেন সিক্রেট।


এবিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মুহাম্মদ মাঈনুল জাকির বলেন, অবৈধ ভাবে পেঁয়াজের চালান ছাতকে ঢুকছে খবর পেয়ে থানা পুলিশ পেয়াজভর্তি ৯টি ট্রাক আটক করে। পরে তল্লাশী চালিয়ে তাদের কাছে স্থানীয় দোকানের পেয়াজ ক্রয়ের স্লিপ দেখে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়।


সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক বলেন, চোরাচালানের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। চোরাকারবারে জড়িতদের ধরতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

আরও খবর