নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ধর্মপাশা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারের নিয়োজিত লাইনম্যান নিহত

আবদুর রব সজল

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে পল্লী বিদ্যুতের সাব স্টেশনের পূর্বপাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে লাইন মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারের নিয়োজিত লাইনম্যান এনামুল হক (২৫) নিহত ও লাইনম্যান শফিক মিয়া (২২) আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এই দূর্ঘটনা ঘটে। ওই দুজনের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার কারলী গ্রামে।
স্থানীয় এলাকাবাসী,প্রত্যক্ষদর্শী ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে পল্লী বিদ্যুতের ধর্মপাশা উপকেন্দ্রের পূর্বপাশে থাকা একটি বৈদ্যতিক খুঁটির লাইন সংস্কার ও মেরামতের কাজ শুরু করেন পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োজিত ঠিকাদারের তিনজন লাইনম্যান। লাইন সাটডাউন না করে কাজ শুরু করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন লাইনম্যান এনামুল হক (২৫) ও শফিক মিয়া (২২)।ওই দুজনকে সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার এনামুল হক( ২৫)কে মৃত ঘোষণা করেন।অপর লাইনম্যান শফিক মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ন্থানান্তর করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন,এই মৃত্যু নিয়ে নিহত ব্যক্তির পরিবারের কারও কোনো অভিযোগ নেই। ছেলের বাবা মৃতদেহ নেওয়ার জন্য লিখিত আবেদন করায় তারকাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

আবদুর রব সজল 

ধর্মপাশা উপজেলা প্রতিনিধি 

সুনামগঞ্জ মোবাইল 01710023881

Tag
আরও খবর