নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০৫ বোতল বিদেশি মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।


সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই জুলহাস উদ্দিন ও এসআই গোলাম সরওয়ার সরকার অদ্য ০৮-০৫-২০২৩ খ্রি. দুপুর ০১:১৫ ঘটিকায় জামালগঞ্জ থানাধীন চানপুর শেখহাটি সাকিনের গ্রেফতারকৃত ১নং আসামি বদিউজ্জামানের বসতঘরে সঙ্গীয় অফিসার ও নারী কনস্টাবল সুপ্রিয়া বালা দাসের সহায়তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মনমিলা আক্তার (২৩), স্বামী-মোঃ বদিউজ্জামান, সাং-চাঁনপুর (শেখহাটি), থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে আটক করেন। আটককৃত আসামির বসতঘরে তল্লাশি করে আসামির হেফাজতে থাকা McDowell's মদ ২৫ বোতল ও AC Black মদ ৮০ বোতল সর্বমোট ১০৫ (একশত পাঁচ) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জব্দকৃত ভারতীয় মাদ ক্রয় ও বিক্রয়ের সাথে জড়িত পলাতক আসামি বদিউজ্জামান (৩০), পিতা-মৃত বিল্লাল উদ্দিন, সাং-চাঁনপুর (শেখহাটি), থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে জামালগঞ্জ থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদ্বয় পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত বিদেশি মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ বিদেশি আমদানি নিষিদ্ধ মদসহ অন্যান্য নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে তথ্য পাওয়া যায়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Tag
আরও খবর