নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দোয়ারাবাজারে ভূয়া পরীক্ষার্থীকে আটক জরিমানা ২০ হাজার টাকা

দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এসএসসি/দাখিল পরীক্ষা কেন্দ্রে ইংরেজী দ্বিতীয় পরীক্ষা দিতে আসা এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

রবিবার সকালে দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে আটক করেন।

আটকের পর তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরীক্ষার্থীর নাম মো.রুহুল আমিন। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। তার বাড়ি ওই ইউনিয়নের পেকপাড়া গ্রামে।

এদিকে আটক পরিক্ষার্থীর বাবা অভিযোগ করে জানান,মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলার কারনে আজ পরিক্ষা থেকে বঞ্চিত হয়েছে রহুল আমিন।

তিনি আরও জানান,রুহুল আমিন ফরম পূরণের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ তার কাছ থেকে টাকা আদায় করে। এরপর পরীক্ষার জন্য দিনরাত পড়াশোনা করে প্রস্তুতি নেন রুহুল আমিন।

চলমান দাখিল পরীক্ষায় কলাউড়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তিনটি পরীক্ষায় অংশ নেন রুহুল আমিন। গত কাল মাদ্রাসার সুপার এটি এম শামছুদ্দিন তার বাড়ীতে গিয়ে বলে অন্য কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা।

এনিয়ে স্থানীয় সর্বমহলে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানতে চায় এটা কেমন সিদ্ধান্ত? অন্যজনের নামে প্রবেশ পত্র আসলে তিনটি পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করলেন?কেন্দ্র কতৃপক্ষ কিভাবে অন্যজনের নামে প্রবেশ পত্র দিয়ে রুহুল আমিনের পরীক্ষা নিলেন?

বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা হতাশ মাদরাসার কর্তৃপক্ষের এমন দায়িত্বহীন কর্মকাণ্ডে।

পরীক্ষা কেন্দ্রের সচিব কলাউড়া মাদ্রাসার সুপার কলিম উল্লাহ বলেন, রুহুল আমিন ইসলামপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। তার রেজিস্ট্রেশন কার্ডে যাবতীয় তথ্যে গড়মিল থাকায় সে পরিক্ষা দিতে পারবেনা। রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া তথ্য সঠিক না থাকার পরও কিভাবে তিনটি পরিক্ষার সুযোগ পেয়েছে প্রশ্নের জবাবে তিনি জানান এটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোকচুরি,ওই প্রতিষ্ঠান হতে অবগত না করায় বিষয়টি আমাদের জানা ছিলোনা।

দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ বলেন, কলাউড়া মাদ্রাসা এসএসসি/দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে ওই শিক্ষার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও খবর