নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দুর্নীতি প্রতিরোধ করে দেশের উন্নয়ন এগিয়ে নিতে হবে -বিশ্বনাথে এমপি মোকাব্বির



সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে দেশের মালিক জনগণ নিজেদের কাঙ্খিত উন্নয়নের সুফল ভোগ করতে পারবেন। উন্নয়নের মূল বাঁধা হচ্ছে দূর্নীতি। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দূর্নীতি প্রতিরোধ করে দেশের উন্নয়ন এগিয়ে নিতে হবে। কারণ দূর্নীতি দূর হলে বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হচ্ছে, এর পরিমাণ আরোও কয়েক গুন বৃদ্ধিভাবে। তিনি আরোও বলেন, আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আজকের শিক্ষার্থীদেরকে যত্ন  করে ও ভালবাসা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তারা যাতে সৎ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সে শিক্ষা প্রাথমিক পর্যায় থেকে দিতে হবে।

তিনি বুধবার (৩ মে) দুপুরে সিলেটের বিশ্বনাথে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে ‘বিশ্বনাথ জিসি-পীরের বাজার জিসি-জগন্নাথপুর হেড কোয়াটার রাস্তা’র উন্নয়ন কাজ ও ৯৩ লাখ টাকা ব্যয়ে ‘জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’র নব-নির্মিত একাডেমি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় বিদ্যালয়ের ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমান, বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সুমন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলী, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শামীম আহমদ, দ্বীপবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাজমুল হক, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাবেক সভাপতি বাবুল কান্তি দাশ মেঘল, বেবী কেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা মুহিবুর রহমান সুইট।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ আহমদ, স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শিল্পি বেগম ও শেষে দোয়া পরিচালনা করে গণফোরাম নেতা নজরুল ইসলাম আজাদ।

এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপূর্বে সকালে ‘বিশ্বনাথ জিসি-পীরের বাজার জিসি-জগন্নাথপুর হেড কোয়াটার রাস্তা’র উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

আরও খবর