নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি-ধমকির প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজেন পদমপাল এলাকায় সংবাদ  সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর পরিবার জানান, গাজী আলতাফ হোসেন ও তাঁর পুত্র জাহিদ হাসানগং ৩ডেসিম্যাল জমি ক্রয় করতে না পেরে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছে। চলতি বছরের জানুয়ারী মাসের ১৮তারিখ রাত সাড়ে ১১টায় জাহিদ হাসানগংদের মনোহারী দোকানে কে বা কাহারা আগুনে পুড়ে ৫লাখ টাকা ক্ষতি করেছে। সেই ক্ষতি চেয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, গৃহিনীদের মারধর, পরিবারকে গুম করে মৃত্যু নিশ্চিত করার নানান ভয়ভীতি দেখান জাহিদ হাসান ও তাঁর পরিবার। 

এনিয়ে জমিদাতা সুজাব আলী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিলসহ ভুক্তভোগীর পরিবার ও আত্মীয় স্বজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ করে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, ২মাস পূর্বে বাড়ীর সামনে যাতায়াতের সুবিধার জন্য ৬লাখ টাকা দিয়ে ৩ ডেসিম্যাল জায়গা ক্রয় করি। কেনার পর সেই ফেরত নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। সম্প্রতি আগুনে পুড়ে দোকান ক্ষতিতে মিথ্যা মামলায় আমাদের অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে গ্রামের ইউপি সদস্য বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফিরোজ সাহেবসহ সকল পর্যায়ে মুরুব্বীদের নিয়ে দফায় দফায় বৈঠক বসলেও জাহিদ হাসান গং কাউকে তোয়াক্কা করছে না। পরে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি জাহিদ গং পরিকল্পিতভাবে তারাই আগুনে পুড়ে আমাদেরকে হেয়পন্ন করার চেষ্টা করছে। বাড়িঘরসহ জায়গা তাদের কাছে বিক্রি করে অন্যত্র চলে যেতে বলছে। তাদের দেওয়া মামলা সম্পূর্ণ মিথ্যা সাজানো এবং বানোয়াট। জাহিদ হাসান গংদের অত্যাচার ও হয়রানি থেকে মুক্তি চেয়ে প্রকৃত ঘটনা তুলে ধরে অপরাধীদের জনসম্মুখে শাস্তির দাবী করেন ভুক্তভোগীর পরিবার। 

এ মানববন্ধনে ইউপি সদস্য বাবু শেখ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল, জমিদাতা সুজাব আলী, এলাকার ২০০ থেকে ২৫০জন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর