নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ২৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার আটক

শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ২৯৮ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে থানা পুলিশ। ১২ মার্চ রবিবার ভোর রাতে উপজেলার কদমতলী বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুঁইয়া জানান, রোববার ভোর রাতে ঝিনাইগাতী বাজার থেকে শেরপুরগামী একটি প্রাইভেটকারকে সন্দেহ হয় পুলিশ সদস্যদের। এ সময় ঝিনাইগাতী বাজারে ডিউটি থাকা অবস্থায় এসআই মাসুদ রানা ও এএসআই আতিক প্রাইভেটকারকে সিগন্যাল দিলে দ্রুতগতিতে শেরপুরের দিকে যেতে থাকে গাড়িটি। পরে পুলিশ সদস্যরা প্রাইভেটকারটিকে আটক করতে ধাওয়া করলে নন্নী বাজার হয়ে কদমতলী বাজারে গিয়ে পাশের একটি সড়কে প্রাইভেটকারটি রেখে চালকসহ আরোহীরা পালিয়ে যায়। এ সময় প্রাইভেটকারের পেছনের অংশে ১২টি প্যাকেট থেকে ২৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ঝিনাইগাতী থানার ওসি মোঃ মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

Tag
আরও খবর