নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ঝিনাইগাতী ফায়ার স্টেশনের গ্রুপ লিডার আব্দুল্লাহ আল জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, পুলিশের সব ইন্সপেক্টর আমিনুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ফায়ার সার্ভিসের সদস্য ও সাংবাদিকবৃন্দ। এর আগে গতকাল বৃহস্পতিবার দুর্যোগ থেকে রক্ষা পেতে ফায়ার সার্ভিসের একটি দল ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন দিক নির্দেশনামূলক মহড়া প্রদর্শন করেন।

Tag
আরও খবর