নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে বনবিভাগ কর্মকর্তাদের সাথে আদিবাসীদের নেটওয়ার্কিং সভা

শেরপুরের ঝিনাইগাতীতে বনবিভাগ কর্মকর্তাদের সাথে আদিবাসীদের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে সহভাগিতা ও নেটওয়ার্কিং সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ বুধবার সকালে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন টিডব্লিউএ ঝিনাইগাতী ও শ্রীবরদী শাখা, সিবিএএনসি-ঝিনাইগাতী, এলএমসি-শ্রীবরদী এর আয়োজনে ও আলোক-৩ প্রকল্প, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সহযোগিতায় বাকাকুড়া কমিউনিটি সেন্টারে এ নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। টিডব্লিউএ ঝিনাইগাতীর চেয়ারম্যান নবেশ খকশীর সভাপতিত্বে ও কারিতাস আলোক-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা অতুল ম্রং এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাংটিয়া ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গজনী বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ।


সভায় আদিবাসীদের চলমান সমস্যা নিয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শ্রীবরদী টিডব্লিউএ’র চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা। এছাড়াও আদিবাসী অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন। ওই সময় আদিবাসী নেতৃবৃন্দরা অন্যান্য সামাজিক বনায়নে অংশীদার হওয়াসহ বনবিভাগের অন্যান্য সহযোগিতা ও আদিবাসীদের উপর কোন হয়রানীমূলক মামলা মোকদ্দমা না করার দাবী করেন। এসময় প্রধান অতিথি সরকারী বিধি-বিধান মোতাবেক তাদের দাবী-দাওয়ার বিষয়ে আশ্বাস প্রদান করেন। এছাড়াও ওই সভায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা করা হয়। 

আরও খবর