নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে মোবাইল ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গাজীপুরের শালনা থেকে গ্রেফতার

শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে মোবাইল ছিনাতাইকারী চক্রের ৪ সদস্যকে গাজীপুরের শালনা থেকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ২২ ও ২৩ ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার ওই ছিনতাইকারীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝিনাইগাতী থানার রামেরকুড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র আনোয়ারুল হোসেন সিক্কু (৩৫), ডাকাবর গ্রামের শহিদুল হকের পুত্র আয়নাল হক (২৮), প্রতাবনগর গ্রামের আজাহার আলীর পুত্র মোরাদ (২৬) ও নয়াগাঁও গ্রামের মৃত রহিম উদ্দিনের পুত্র সেলিম মিয়া (৪১)। থানা সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারী ২০২৩ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঝিনাইগাতীর গজনীতে বনভোজনে আসে। ওইসময় অজ্ঞাত ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র ও বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৮টি এন্ডোয়েড মোবাইল সেট ও ২১ হাজার ২ শত টাকা ছিনিয়ে নেয়। পরে শিক্ষার্থীরা এ বিষয়ে ঝিনাইগাতী থানায় একটি অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়ার দিক নির্দেশনায় এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে এক অভিযান চালিয়ে প্রথমে জামালপুরের মাদারগঞ্জ থানার সুখনগর গ্রাম থেকে কামরুল (১৯) নামে একজনকে আটক করে। আটককৃত কামরুলের তথ্যমতে বাকী আসামীদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমামীগণ ছিনতাই এর স্বীকারোক্তি প্রদান করেছে। আসামীদের কাছ থেকে ঝিনাইগাতী থানা পুলিশ ৪টি মোবাইল সেট উদ্ধার করেছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং- ১০, তারিখ- ২৬/০১/২০২৩ ইং। পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে আসামীদেরকে ২৪ ফেব্রুয়ারি শুক্রবার আদালতে সোপর্দ করেছে।  

Tag
আরও খবর