নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে প্রত্যয় এর বাস্তবায়নে আউট অব স্কুল চিলড্রেন কার্যক্রমের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে বেসরকারী উন্নয়ন সংস্থা প্রমোশনাল রিসার্স এ্যাডভোকেসি ট্রেনিং এ্যাকশন ইয়ার্ড (প্রত্যয়) এর বাস্তবায়নে ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসন এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো শেরপুরের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী ব্রীজপাড়, হায়দার আলীর বাড়ী, শিখন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো শেরপুরের সহকারী পরিচালক কাজী সাইফুজ্জামান পলাশের সভাপতিত্বে ও জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাফুজার রহমান মন্ডলের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম সুপারভাইজার শাহ আলম, প্রোগ্রাম সুপারভাইজার আছিয়া বেগম, শিখন কেন্দ্রের শিক্ষিকা মিনারা বেগম ও শিখন কেন্দ্রের সভাপতি মিষ্টার আলীসহ শিখন কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকগণ। জানা যায়, ঝিনাইগাতী উপজেলায় চলমান ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪), (সাব-কম্পোনেন্ট ২.৫) আউট অব স্কুল চিল্ড্রেন প্রোগ্রাম এর ৭০টি উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের ২ হাজার ১ শত শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিল, নতুন বছর ২০২৩ সালের বই, খাতা, কলম ও শিক্ষার্থীদের ড্রেস। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এছাড়াও শিক্ষার্থীরা অতিথিদের উদ্দেশ্যে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন। 

আরও খবর