নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিভাবান নারী খেলোয়াড়দের উৎসাহিত করতে শেরপুরে দুইজন সম্ভাবনাময় তরুণী ফুটবলারের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।


জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে দুইজন প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণী ফুটবলারের হাতে দুটি বাইসাইকেল তুলে দেওয়া হয়। এ সময় তারা বাল্যবিবাহকে ‘না’ বলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সর্বোচ্চ নিষ্ঠা, পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন বলেন, নারীদের শিক্ষা ও খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি উপস্থিত অতিথিদের প্রতিভাবান ও উদ্যমী নারী খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি জেলা প্রশাসন, শেরপুর ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশ্বাস প্রদান করেন।


অনুষ্ঠিটি বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারী ক্রীড়াবিদদের এগিয়ে নিতে জেলা প্রশাসনের একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উপস্থিত অতিথিরা অভিমত ব্যক্ত করেন।

Tag
আরও খবর