নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী মো. দুলাল মিয়ার পৈতৃক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার পশ্চিম ধানশাইল এলাকায় ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


লিখিত বক্তব্যে ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধী দুলাল মিয়ার পরিবারের পক্ষ থেকে আব্দুর রহমান অভিযোগ করেন, ধানশাইল ইউনিয়নের কান্দুলী মৌজার রেকর্ডভুক্ত জমির ওয়ারিশসূত্রে প্রাপ্ত অংশ এবং তার বড় ভাই নূরে আলমের ক্রয়কৃত জমিসহ মোট ৮ শতাংশ জমি দীর্ঘদিন ধরে প্রতিবেশী আজিজুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে দখলের চেষ্টা করছেন।


তাদের দাবি, সংশ্লিষ্ট জমিতে অভিযুক্তদের কোনো বৈধ মালিকানা বা কাগজপত্র না থাকলেও সেখানে ঘর ও যাতায়াতের রাস্তা নির্মাণ করা হয়েছে। জমি ফেরত চাইতে গেলে ভুক্তভোগী পরিবারকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং বিভিন্ন মামলায় হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।


সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ২০২৪ সালে জমিতে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সময় পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং পরে তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা করা হয়। এছাড়া সম্প্রতি একটি মামলায় পরিবারের এক নারী সদস্যকে শিশু সন্তানসহ গ্রেপ্তারের ঘটনাও তুলে ধরা হয়।


ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, জমি দখল ও চলমান বিরোধের কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষ। আজিজুল ইসলামের ছেলে শাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পূর্বে জমি নিয়ে সমাধান হয়েছে এবং তারা নিজেদের ক্রয়কৃত জমিতেই বসবাস করছেন।


এ বিষয়ে ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও জমি মেপে আনুষ্ঠানিকভাবে কাউকে বুঝিয়ে দেওয়া হয়নি।

Tag
আরও খবর