নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার ৭নং মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প-৩য় পর্যায়ের আয়োজনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলহাজ্ব আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) উপজেলা সমন্বয়কারী মো. পলাশ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রশাসনিক কর্মকর্তা সুরুজ্জামান, ইউপি সদস্য আজহার আলী, হাবিবুর রহমান, কুব্বাত আলী, তৈয়ব আলী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা বেগম, আসমানি বেগম প্রমুখ। বক্তারা বাংলাদেশে গ্রাম আদালতের কর্মপরিধি, বিচার প্রার্থনার প্রক্রিয়া ও সুষ্ঠু বিচার পাওয়ার নিশ্চয়তা বিষয়কসহ গ্রাম আদালতের উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনার পরে প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশে গ্রাম আদালতের সেবা সমূহের বিস্তারিত প্রদর্শন করা হয়। প্রদর্শন শেষে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. পলাশ মিয়া জানান, ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে ঝিনাইগাতীতে গ্রাম আদালতের কার্যক্রম শুরু করা হলেও, অফিসিয়াল প্রস্তুতি শেষ করে এই আদালতে মামলা গ্রহণ শুরু হয় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে। এরপরে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে মোট ৭১১টি ফৌজদারি ও দেওয়ানি বিরোধ মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই অধিকাংশ মামলা সুন্দরভাবে নিষ্পত্তি করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গ্রামপুলিশ ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর