নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীর তাওয়াকোচা টিলাপাড়ায় রমজানে পানির তীব্র সংকটে এলাকাবাসী

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকোচা টিলাপাড়া গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকার প্রায় ২৫ থেকে ৩০টি পরিবার নিরাপদ পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছে।


স্থানীয় ইউপি সদস্য রহমত আলীসহ গ্রামবাসীরা জানান, ২০২৩ সালে ওই এলাকার খাবার পানিসহ প্রয়োজনীয় অন্যান্য কাজের জন্য নিরাপদ পানির সমস্যা সমাধানের জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ নামে একটি সংগঠন সোলার প্যানেলচালিত সাবমার্সিবল পানির পাম্প স্থাপন করেন। এতে গ্রামের মানুষ কিছুদিন স্বস্তিতে থাকলেও সম্প্রতি সোলার প্যানেলটি নষ্ট হয়ে যাওয়ায় পানির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।


ফলে পবিত্র মাহে রমজান মাসে গ্রামের মানুষ সুপেয় পানির জন্য চরম ভোগান্তির মধ্যে দিন পার করছেন। বিশেষ করে রোজা রাখা অবস্থায় দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে গিয়ে নারী ও শিশুদের সবচেয়ে বেশি কষ্ট করতে হচ্ছে।


গ্রামবাসীরা দ্রুত সোলার প্যানেলটি মেরামত বা বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আসন্ন ঈদুল ফিতরসহ গরম মৌসুমে পানির সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Tag
আরও খবর