শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইগাতী কারিতাস সিড্স প্রকল্পের উদ্যোগে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি ধানশাইল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা এবং সমতার গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সচেতনতামূলক একটি নাটিকা প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার মাঝে নারী অধিকার ও সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দেয়। উক্ত অনুষ্ঠানে ধানশাইল মহারশি সিবিওর সদস্যবৃন্দ, ধানশাইল অভ্রনীল সংলাপ ফোরাম এবং বাগেরিভটা আশার আলো সংলাপের কিশোরীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মোট ১২৫ জন উপস্থিত ছিলেন।
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯ ঘন্টা ২১ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে