নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে সম্প্রীতি ও সমাজকল্যাণে ইফতার ও দোয়া মাহফিল

পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেলে বাদ আসর উত্তরণ পাবলিক স্কুল প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


দোয়া মাহফিল ও ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইফতার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আব্দুস সামাদ। বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান,  কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির,  শিক্ষক সোহেল রানা প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা  বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 


তারা আরও বলেন, সামাজিক বন্ধন দৃঢ় করতে এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।


আয়োজক ঝিনাইগাতী থানা রোড এলাকাবাসী জানান, এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করতে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম, মানবিক উদ্যোগ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, এলাকার শান্তি-শৃঙ্খলা এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফ এবং সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেন।


অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় এলাকাবাসীর তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুরো আয়োজনজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আন্তরিকতা এবং একে অপরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। ইফতার মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag
আরও খবর